if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } বোরহানউদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৭শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

বোরহানউদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সারাদিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) পবিত্র জুমার নামাজ শেষে ৭ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা প্রথমে হাফিজ ইব্রাহিমের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। পরে ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা।
পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জামাল আখন, সহসভাপতি বিল্লাল আখন ও আলমগীর সাঝি, সাধারণ সম্পাদক সামিম পালোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল সাজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম পাশা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক আল-আমীন মৌলভী, প্রচার সম্পাদক ফারুক চৌকিদার, সহপ্রচার সম্পাদক আলম আখন, দপ্তর সম্পাদক আলি আজগর, ক্রিয়া সম্পাদক মিজান আখন, কোষাধ্যক্ষ সজীব খান, নুর হোসেন, হান্নান আখন, সোহাগ ফকির, আল-আমীন কবিরাজ, মহসিন রুবেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিল্লাল মিঝি ও জামাল আখনসহ ওয়ার্ড ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
সারাদিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালন করা হয়।

ফেসবুকে লাইক দিন

;