আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলা-১ এ জনতার ঢল, বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর বরণে উৎসবের আমেজ

ভোলার খবর ডেস্ক: ভোলা-১ (সদর) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, গোলাম নবী আলমগীর সেদিন দুপুরে ঢাকা থেকে সড়কপথে লক্ষ্মীপুর আসেন। সেখান থেকে তিনি স্পিডবোটে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছালে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। সকাল থেকেই ইলিশা ঘাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এরপর তিনি কয়েক হাজার মোটরসাইকেলের বৃহৎ শোভাযাত্রা নিয়ে শহরের কালীনাথ রায়ের বাজারস্থ বিএনপি কার্যালয়ে আসেন। পুরো পথজুড়ে ধানের শীষের স্লোগান ও ব্যানার-পোস্টারে মুখর ছিল ভোলার প্রধান সড়কগুলো দলীয় কার্যালয়ে পৌঁছে গোলাম নবী আলমগীর উপস্থিত জনতার উদ্দেশে বলেন,“বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে চাই। আসুন, সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করি।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, হারুন অর ট্রুম্যান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্যসচিব হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী। দলীয় নেতারা জানান, এ গণসংবর্ধনা প্রমাণ করেছে যে ভোলা-১ আসনে বিএনপি এখনও জনপ্রিয়তা ধরে রেখেছে এবং আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

;