if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক ১ — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৮শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক ১

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ১ একজন আটক করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ উকিলপাড়া এলাকা থেকে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর মডেল থানাধীন সদর টাউন ফাঁড়ির একটি চৌকস টিম।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ৩০ অক্টোবর বিকাল ৩ টায় ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ০৭নং ওয়ার্ডস্থ সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং উকিলপাড়া(সদর রোড ভোলা) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ নাঈম (৪৮), পিতা-মৃত হাতেম আলী, মাতা-নুরুন্নাহার বেগম, সাং-চরফ্যাশন, ভদ্রপাড়া, ওয়ার্ড নং-০৪, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা এর হেফাজত হতে ০৫(পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার-সহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে,আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং কারাগরে পাঠানো হয়েছে

ফেসবুকে লাইক দিন

;