আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ১২ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পুণাঙ্গ কমিটি অনুমোদন

মোঃ ইকবাল হোসেনঃ জেলা বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পুণাঙ্গ কমিটির অনুমোদন। কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে বোরহানউদ্দিন উপজেলায় রফিকুল আলম সভাপতি, মোঃ সফিকুল ইসলাম নান্নু সাধারণ সম্পাদক।
১১ অক্টোবর শনিবার বিকালে বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জোড়ালো দাবীর প্রেক্ষিতে হল রুমে কন্ঠ ভোটের মাধ্যমে রফিকুল আলম সভাপতি প্রধান শিক্ষক দক্ষিন কুতুবা ২ সরকারি প্রাঃ বিদ্যালয়, মোঃ সফিকুল ইসলাম নান্নু কে সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক উঃ পূর্ব কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নবনির্বাচীত ৫১ সদস্য বিশিষ্ট পুণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম, ভাস্কর চন্দ্র মজুমদার, মোঃ শাহীন চৌধুরী, মোঃ ছালেম, প্রবীর কুমার দে, সালমা আক্তার, মোঃ রাশেদ, উৎপল চন্দ্র মজুমদার, ফরিদা ইয়াছমিনসহ অন্যান্য প্রধান শিক্ষক। উক্ত মত বিনিময় সভায় জোড়ালো কন্ঠ ভোটের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি অনুৃোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ নুরুল আমিন।

ফেসবুকে লাইক দিন