আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ ইং, ২৮শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে গুনী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মোঃ ইকবাল হোসেন,​বোরহানউদ্দিন (ভোলা): উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ) বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। গুণী শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি উপজেলার শিক্ষার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা হয় এই মতবিনিময় সভায়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান শিক্ষা প্রসারে শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

ফেসবুকে লাইক দিন