আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ ইং, ৯ই মুহাররম, ১৪৪৮ হিজরী

বোরহানউদ্দিনে বিএনপির হাইব্রিড বিরোধী বিক্ষোভ-ঐক্যবদ্ধ বিএনপি গড়ার শপথ

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের কাচিয়া মিঝি বাজারে “হাইব্রিড বিরোধী” বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সমর্থকরা এ বিক্ষোভের আয়োজন করেন। কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদারের আয়োজনে,উপস্থিত ছিলেন কাচিয়া দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক জসিম মাস্টার এবং স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোঃ মতিন , যুবদলের ওয়ার্ড সভাপতি সিরাজ মুন্সী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক জমদ্দার সহ কাচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। মিছিল থেকে সমর্থকরা স্লোগান দেন—“হাইব্রিডের আস্তানা বোরহানউদ্দিনে হবে না।” পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখা এবং ভোলায় ‘হাইব্রিড রাজনীতি’ প্রতিহত করাই তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য।

ফেসবুকে লাইক দিন