আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ ইং, ৯ই মুহাররম, ১৪৪৮ হিজরী

বোরহানউদ্দিনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল, সম্পাদক মামুন

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আওতাধীন বোরহানউদ্দিন উপজেলা শাখার কার্যকরী সংসদে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দক্ষিণ কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদন দেয়া হয়েছে।
ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুপারিশ ক্রমে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার স্বাক্ষরিত পেইডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সারা দেশের মতো বোরহানউদ্দিন উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি পরিবারকে সুসংগঠিত, বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনতে, সকল কার্যক্রম গতিশীল করার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করি, যে বিশ্বাস রেখে আমাদের এই দায়িত্ব প্রদান করা হয়েছে, আমরা অবশ্যই সেই দায়িত্ব ও কর্তব্য পালন করব, আমাদের ৫১ সদস্য বৈশিষ্ট্য কমিটির উপজেলায় যে কয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সকলের সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করব, নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একই প্লাটফর্মে কাজ করার জন্য সবাই একতাবদ্ধ। আমাদের এই কমিটি প্রদান করায় ভোলা ২ আসনের সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়,কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফেসবুকে লাইক দিন