আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রমজানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা।
মঙ্গলবার দুপুরে কলেজের সামনে শত শত শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। অভিযোগ রয়েছে, গত ২৪ আগস্ট বিকেলে পূর্ব শত্রুতার জেরে সহপাঠী কাওসারসহ ৫ থেকে ৬ জন রমজানের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন