আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ম্যানেজার নেছার উদ্দিন মৃধা বিরুদ্ধে গ্রাহক কর্তৃক দায়েরকৃত অভিযোগ বরিশাল বিভাগীয় নিরীক্ষা বিভাগের ডিজিএম আবু মাহমুদ সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তিন সদস্যের তদন্ত কমিটির অন্যরা হলেন, মুখ্য কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা সাগর কর্মকার তদন্ত কর্মকর্তা আবু মাহমুদ জানান, নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, লোন ও ব্যাংক সেবার বিনিময়ে অবৈধভাবে অর্থ গ্রহণ ও আওয়ামীলীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অনিয়ম এর অভিযোগ রয়েছে। এ বিষয়ে নবগ্রামের বাসিন্দা সৈয়দ মোঃ নুরুল হকসহ ১৭ জন গ্রাহক ও সাধারণ মানুষ মিলে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর কয়েক মাস আগে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, লোনও ব্যাংক সেবার বিনিময়ে অবৈধভাবে অর্থ গ্রহণ ও আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা ব্যাংকার পরিষদের নেতা থাকাকালীন সময়ে নানা অভিযোগ বিষয়ে সঠিক বিচার পাওয়ার দাবি জানান। এবিষয়ে নবগ্রাম কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক নেছার উদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। কি কারণে অভিযোগ করেছেন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না তদন্ত চলাকালে শত শত ব্যাংকের গ্রাহক ম্যানেজার নেতার উদ্দিনের বিরুদ্ধে নবগ্রাম বরিশাল সড়কে বিক্ষোভ মিছিল করেছে।

ফেসবুকে লাইক দিন

;