if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } ভোলার দৌলতখানে সময় টিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৬শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

ভোলার দৌলতখানে সময় টিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রাজিউর রহমান।

ভোলার দৌলতখানে সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভোলা প্রেসক্লাব, স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, শুক্রবার দুপুরে ভবানীপুর ইউনিয়নে একটি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির সাংবাদিকদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়। জনৈক কাজি রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথকে অবরুদ্ধ করে। এসময় তাদের উপর নির্মমভাবে হামলা চালানো হয় এবং সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

মানববন্ধনে বক্তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন—“সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের উপর সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের জানার অধিকার হরণের চেষ্টার শামিল। ”তারা আরো বলেন— “সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে বক্তব্য দেন: মো. শওকত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা।অ্যাডভোকেট নজরুল হক অনু, প্রতিনিধি, ইনডিপেনডেন্ট টিভি। ওমর ফারুক, প্রতিনিধি, দৈনিক কালবেলা। আল আমিন শাহরিয়ার, সাংবাদিক। নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার, সময় টিভি। হারুন অর রশিদ, প্রতিনিধি, চ্যানেল আই। ইউনুছ শরীফ, প্রতিনিধি, আমার দেশ। মেসবাহউদ্দিন শিপু, প্রতিনিধি, একুশে টিভি।

এছাড়া ভোলা বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নিয়ে হামলার তীব্র নিন্দা জানান।

ফেসবুকে লাইক দিন

;