আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য রেলী ও বৃক্ষরোপন কর্মসূচী পালন

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২০ আগষ্ট বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে রেলিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এইচ এম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট মুশফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সদস্য সচিব শামীম মৃধা, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজিব, বিনয়কাঠি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরদারসহ বিভিন্ন ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা আবর্জনা রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

;