আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

দৌলতখান চরপাতা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মা’ সমাবেশ

ভোলা প্রতিনিধি: মঙ্গলবার (১৯ আগস্ট) ভোলার দৌলতখান চরপাতা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মা’ সমাবেশ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। পার্সনাল স্বাস্থ্য উন্নয়ন (পিএইচডি ) প্রকল্পের আয়োজনে লেজপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জুয়েল রহমান, প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মায়ের উদ্দেশ্য বক্তব্য রাখেন। সমাবেশে মায়ের ডায়াবেটিস, হিমোগ্লোবিন, রক্ত গ্রুপসহ নানা ধরনের স্বাস্থ্য পরিক্ষা করা হয়। ২শ মা এই সমাবেশ অংশ নেন। ইউএনএফপিএ এর অর্থায়নে এ সমাবেশ ও মায়েদের স্বাস্থ্য সেবায় কাজ করা হচ্ছে। স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এ সেবা দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন