আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির রাজাপুরে রাতের আধারে ভেকু মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা।

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার সাউদপুর ব্রীজের ঢালে রাখা ভেকু মেশিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কাপড়ের টুকরায় পেট্রোল ঢেলে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ভেকুর মালিক তরিকুল ইসলাম তারেক জানান, মেশিনটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ, হাইড্রলিক্স বক্সসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে । ঘটনার পর রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফেসবুকে লাইক দিন