আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৬শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন।
বক্তারা বলেন,‘ বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মঙ্গলের কথা চিন্তা করে সর্বোচ্চ ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিতে হবে।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন