আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৬ ইং, ১৬ই রমযান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা

মোঃ ইকবাল হোসেন: ভোলার বোরহানউদ্দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিতর্ক প্রতিযোগিতা। ‘দুর্নীতির সময় শেষ, গড়ব সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে এই প্রতিযোগিতায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুতুবা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। বিজয়ী দলের দলনেতা ইশরাত জাহান মনা শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার পান। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বরিশাল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বোরহানউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন নাহার। ফাইনাল বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. নাছির পাটোয়ারী এবং মো. ফয়েজ আহমেদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও কমিটির সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হান-উজ্জামান বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে একযোগে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর প্রয়োগ জরুরি। দুর্নীতিবাজদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনতে হবে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে যাতে সাধারণ মানুষ ও গণমাধ্যম সহজে তথ্য পায়। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে, যেন তারা বুঝতে পারে দুর্নীতি একটি সামাজিক ব্যাধি।”

ফেসবুকে লাইক দিন