আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বামনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় যুব দিবস-২০২৫ পালিত হয়েছে ।
আজ মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাহমুল হাসিব, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াত ইসলামি আমীর হাফেজ মাওলানা সাইদুুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ ভাতা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন