আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলা-২ আসনে নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা তাদের জনসংযোগ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নির্বাচনী গণসংযোগে নেমেছেন।
ভোলা-২ আসনের রাজনীতিতে পরিচিত মুখ হাফিজ ইব্রাহিম। দীর্ঘদিন ধরে এই এলাকার জনগণের পাশে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আবারও সাধারণ মানুষের কাছে ফিরে এসেছেন। আজ ১১ আগস্ট সোমবার তিনি বোরহানউদ্দিনের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশা শোনেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে গণসংযোগটি এক উৎসবমুখর রূপ নেয়। এ সময় হাফিজ ইব্রাহিম বলেন “আমার রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষা করা। আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।” হাফিজ ইব্রাহিমের এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে।অনেকে মনে করছেন, এই জনসংযোগ তার নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

ফেসবুকে লাইক দিন