if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: নাজিম উদ্দিন আলম — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: নাজিম উদ্দিন আলম

নাজিম উদ্দিন চরফ্যাশন প্রতিনিধি: ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে পথসভা শেষে তিনি এসব কথা বলেন। নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হয়েছিল। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল।

ফেসবুকে লাইক দিন

;