আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের গণমিছিল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) আছরের নামাজের পর বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাওলাদার মার্কেট এলাকায় এসে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে জাতীয় পতাকা, জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য এবং ভোলা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন “ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর পূর্ণ হলো। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশ যেন আর কখনও স্বৈরশাসনে না যায়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী আমাদের বন্ধু নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা অতিমাত্রায় ক্ষমতালিপ্সু। আমরা বলি, নির্বাচনে যারা জয়লাভ করবে, দেশ পরিচালনা করবে তারাই। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। প্রশাসনের নিরপেক্ষতা না থাকলে, আগের মতো ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন হলে, তা হবে হাসিনা মার্কা নির্বাচন – যা আমরা কখনই মেনে নেব না।” গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “স্বৈরাচার নিপাত যাক”, “ কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার”, “পরিপূর্ণ গণতন্ত্র চাই” স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। এদিনের এ গণমিছিল জনসমুদ্রের রূপ নেয়, যা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ফেসবুকে লাইক দিন