মাকু’র জন্য রূপক- অমিতাভ অপু

মাকু’র জন্য রূপক
অমিতাভ অপু
চুল তার কবে কার,
মাথা ঢাকা টাক তার
পোকা ডাকে ঝিকমিক
মাকু বলে রিমিক রিমিক।।
তালে তাল দেয় গাল
আছে যত স পাল
চুলহারা কবিয়াল
ঠাডাপড়া লাঠিয়াল
নদী শুকায় চৌ-চির
চুল ঝরে দশমীর।
তেল চুন মাখামাখি
ভরা চুল ধরে রাখি
ভোর হলে পড়ে থাকি
মাকু বিছানায়।।
বাতাসে ওরে না চুল
ঝরে গেছে কোন ঝড়ে
হা-হুতাস ব্যাকুল।
শান্তনা এই ভেবে
যৌবন গিয়েছে যখন
গতরে পড়েছে টান
মাকু হবে খান খান।
