আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

মাইলস্টোন ট্র্যাজেডির আহত ও নিহতদের জন্য বোরহানউদ্দিনে বিশেষ দোয়া মাহফিল

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় আজ (রবিবার) বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পিরগঞ্জ বেপারী বাড়ি জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম মমিন এই দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, সাবেক সেনা সদস্য মোঃ প্রব্লু, হাসান মাষ্টার, পৌর যুবদল নেতা সালাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের স্বামী মোঃ সেলিম।
নিহত মাসুমা বেগম কে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মাহফিলে উপস্থিত ব্যক্তিরা নিহত ও আহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন নিহত ব্যক্তিদের শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করা হয়। উল্লেখ্য, রফিকুল ইসলাম মমিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং ভোলা-২ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি ব্যক্তিগতভাবে এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করতে এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

ফেসবুকে লাইক দিন