আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

সব দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ ঝালকাঠি জেলা জামায়েত আমীর

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্টে গণ-আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় রাজাপুর উপজেলার ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজাপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াত ইসলামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা আমির মাওলানা মোঃ কবির হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের এক পর্যায়ে বলেন, “আমরা একটি স্লোগান শুনছি—সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। “বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।” “শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথে যদি কেউ বাধা সৃষ্টি করে বা সেই পথকে ম্লান করে, তবে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ মহিউদ্দিন তালুকদার। এসময় উপস্থিত অন্যান্য বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
দোয়া শেষে শহীদ, আহত ও পঙ্গুদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা আমীর

ফেসবুকে লাইক দিন