আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৬ ইং, ২৫শে রজব, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির রাজাপুরে চলাচলের রাস্তা চেয়ে ৮ পরিবারের আকুতি

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৮ পরিবারের প্রায় অর্ধশত মানুষের চলাচলের রাস্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকাল ১০ টায় রাজাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তভোগী ৮ পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা সদরের আদার্শপাড়া মোড়(হাইজ্যাক মোড়) এলাকার বাসিন্দা সোবাহান হাওলাদার অভিযোগ করে জানান, উপজেলার ৩নং রাজাপুর সদর ইউনিয়নের জে. এল ৪৭ নং রাজাপুর মৌজায় এস.এ ১৬৯৩ নং খতিয়ানের এস,এ ৩৩৩ নং দাগের সম্পত্তি খরিদ করে দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর যাবৎ আমরা বসবাস করছি। আমি সহ ওখানে ৮ টি পরিবারের অন্তত অর্ধশত মানুষ বসবাস করে। রাজাপুর আদার্শপাড়া (হাইজাক) মোড় থেকে লেবুবুনিয়া সড়কের প্রবেশ মুখে হিমাংশু কুমার (হিমু) দাস’র বাড়ি সহ আমাদের বাড়ি সংলগ্ন খালের উপরের পুরাতন ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় কিছুদিন আগে সেখানে নতুন ব্রীজের কাজ শুরু হয়। সরকারী প্লান অনুযায়ী দক্ষিণ মুখী গাইডওয়াল রয়েছে এবং তার পাশ থেকে দীর্ঘ ৪০ বছরের পুরনো পথ রয়েছে যা দিয়ে আমরা মূল সড়কে আসা যাওয়া করি। কিন্তু রাজাপুর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী অভিজিৎ মজুমদারের মাধ্যমে সুবিদা নিয়ে হিমু দাস ঐ দক্ষিণ মুখী গাইড ওয়ালটি পশ্চিম মুখী করে দেয় যে কারনে আমাদের ৮ পরিবারের মুল সড়কে চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। তখন আমরা আপত্তি জানালে উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার আমাদেরকে বিকল্প রাস্তা নির্মান করে দেয়ার কথা বলে। কিন্ত যে যায়গাদিয়ে তিনি আমাদের বিকল্প রাস্তা করে দেয়ার বলে সে যায়গায় রাতের আধারে হিমু দাসের বড় ছেলে রাজিব দাস ঘর তুলে সড়কের প্রবেশ মুখ বন্ধ করে দেয়। এ বিষয়ে আমরা গত ১২’ই এপ্রিল রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেও কোনো প্রতিকার পাইনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের চলাচলের রাস্তা পেতে সংশ্লিস্ট কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এ সময় ভুক্তভোগী রবিদাস,কুরছিয়া,আব্দুল হাকিম হাং,শুক্কুর হাং,ফায়জুল হাং,আবুল কালাম নিটুন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন