আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠি কাঠালিয়ায় ঈদের ছুটিতে চলমান ছিলো পরিবার পরিকল্পনার স্বাস্থ্য সেবা

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ঈদুল আজহার ছুটিতে চলমান ছিলো পরিবার পরিকল্পনার মা ও শিশুর স্বাস্থ্য সেবা কার্যক্রম।
গত ০৫ জুন থেকে ১৪ জুন পযর্ন্ত ঈদুল আজহার ছুটি চলাকালীন সময়ে কাঠালিয়া উপজেলার ১টি মডেল ক্লিনিক, এমসিএইচ ইউনিট ও ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ পরিবার পরিকল্পনা সেবা চালু ছিলো। ছুটির সময় এখানকার স্বাস্থ্যকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে ০৭ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারী সহ ৮৩ জন প্রসূতি মাকে জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা চালু ছিলো। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক তাপশ কুমার শীল, সহকারী পরিচালক শফিকুল ইসলাম নাদিম, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা: সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: দেলোয়ার হোসেন এবং মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি ডা: নাইম আহমেদ এর সার্বিক তত্ত¡াবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
ঈদুল ফিতরের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা আনন্দিত এবং এ মহতী উদ্দ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

ফেসবুকে লাইক দিন