আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ ইং, ১৩ই সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে পুকুরের ডুবে যাওয়া শিশুকে, ডুবুরীদলের শ্বাসরুদ্ধকর ৮ঘন্টা চেষ্টায় মৃত উদ্ধার

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিনে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত ৭ বছর বয়সের এক ছেলে শিশু পুকুরের পানিতে ডুবে যায়। শ্বাসরুদ্ধকর ৮ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল মৃত উদ্ধার করে।
সুত্র জানায়, গতকাল দুপুর দেড়টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামের বাসিন্দা আব্দুল হালিম মাঝির স্ত্রী তার ৭ বছরের শিশু মো. হোসেনকে নিয়ে পাশ্ববর্তী ভাওয়াল পুকুরে গোসল করতে গেলে হঠাৎ পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিকাল ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস বিকাল সারে ৩টায় ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালায়। এসময় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতার পাশাপাশি বরিশালে তাদের একটি ডুবুরি দলকে সংবাদ দেন। বরিশাল থেকে রাত সারে ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
শিশুটির মা জানিয়েছেন, আমি শিশুটিকে নিয়ে পুকুরে গোসল করতে গিয়েছিলাম এবং শিশুটি প্রতিদিনের ন্যায় পুকুরের কিনারায় সাঁতার কাটছিল পরক্ষণেই শিশুটিকে ডুবে যেতে দেখে আমি কয়েকবার হাত বাড়িয়ে উদ্ধার করার চেষ্টা করি কিন্তু মনে হলো শিশুটিকে কেউ নিচের দিকে টেনে নিয়ে গেছে। আর আমি আমার সন্তানটিকে উদ্ধার করতে পারিনি। এ ঘটনায় উৎসুক জনতা শিশুটি উদ্ধার হওয়া পর্যন্ত ভীড় জমায়। শিশুটি লাশ উদ্ধার প্রকৃয়ার মাধ্যমে উৎসুক জনতার আগ্রহে ভাটা পরে। তজুমদ্দিন ফায়ার সার্ভিসের লিডার মো. মোখলেছুর রহমান বলেন, আমার নেতৃত্বে ডুবুরিদল পুকুরে অভিযান করে শিশুর লাশটি উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে ডুবুরিদল বরিশালে চলে যায়।

ফেসবুকে লাইক দিন