if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } কাঠালিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামীর জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

কাঠালিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামীর জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসমী নির্জন সিকদারের জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একটি শিশুর উপর এমন জঘন্য চেষ্টা করে কেউ জামিনে মুক্ত থাকতে পারে না। আমরা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ এবং দ্রæত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মামলার বাদী শিশুটির মাকে মামলা তোলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আবির লস্কর ও আবদুল কুদ্দুস প্রমুখ্য। উল্লেখ্য যে, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের শিশুটির মা দোলা দাস জানান, গত মার্চের ১০ তারিখে আমার ৪ বছরের শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। তখন সে জানায়, নির্জন সিকদার টমেটো খাওয়ানোর কথা বলে তাকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে এ ব্যাপারে আমি কাঁঠালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন দেয়। এখন মামলা তোলার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে। অভিযুক্ত নির্জন সিকদারর উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।

ফেসবুকে লাইক দিন

;