আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৬শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির নলছিটিতে ওপেন হাউজ ডে

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: নলছিটিতে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ওপেন হাউজ ডে”। ২০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় নলছিটি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম,নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, বিএনপি নেতা জুলফিকার আলী বিশ্বাস, রিমন আকন, শহিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা খালেদ সাইফুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি প্রমুখ। সভায় প্রধান অতিথি উপস্থিত সূধীজনদের খোলাখুলি মতামত শোনেন এবং সহায়তার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন