if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } আশিক হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

আশিক হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা দুলার হাট থানাধীন আদর্শ ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র আশিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এর দাবিতে রোজ বুধবার সকাল ১০ ঘটিকায়, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের পক্ষ থেকে ও আশিকের সহপাঠীদের উদ্যোগে, দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে, দুলারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী। এ সময় মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন আমাদের বন্ধু আশিককে পরিকল্পিতভাবে ৩-৪ জন তাকে পিটিয়ে হত্যা করেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানান।
তারা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে যদি দোষীদের আইনের আওতায় না আনা হয়। পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন। তারা বলেন আমাদের মেধাবী বন্ধু আশিককে হারিয়ে আমরা শোকে কাতর এবং মানসিকভাবে ভেঙে পড়েছি, আশিক কে আমরা এভাবে হারাবো কখনো ভাবিনি। এমন হত্যাকাণ্ডে যেনো আমাদের আর কোন বন্ধুকে শিকার না তারা এই কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

;