আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মার্চ, ২০২৬ ইং, ১৮ই রমযান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে অর্ধকোটি টাকার অবৈধ জাল-খুটি ধ্বংস

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করে তজুমদ্দিন ও লালমোহন মৎস্য অফিস। এ সময় মৎস্য সম্পদ ধ্বংসকারী অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করে কেটে ধ্বংস করেন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত লালমোহন ও তজুমদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনিদের্শনায় লালমোহন উপজেলার মেঘনা নদীর ৮ নম্বর চর সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ১০ হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা গেছে।
যৌথ অভিযানে অংশ নেয় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, তজুমদ্দিন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আল-আমিন, লালমোহন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী, অফিস সহকারী দীপ্ত নন্দী, অফিস সহায়ক রনি দে ও ইনুমারেটরগন সহ লালমোহন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন