আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ২১শে শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিডরে নিহত ও আহতদের স্মারণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ মহসিন খান।
এ সময় বক্তরা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পার হলেও আজ পর্যন্ত কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের মানুষের দুর্ভোগ কমেনি বলে জানান। এখনকার মানুষের প্রাণের দাবি বিষখালী নদী তীরবর্তী ২৬ কিলোমিটার বেড়িবাঁধটি ১৭ বছরেও নির্মান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত সময়ে বেড়িবাঁধ নির্মান ও ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় ভাবে উপকূল দিবস ঘোষনার দাবি জানান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির।

ফেসবুকে লাইক দিন