আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৬ ইং, ১৬ই রমযান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় শপথ নিলেন জেলা জামায়াতের আমির মো. জাকির হোসাইন

মেসকাত আহাম্মেদ: ভোলা জেলায় ২০২৫-২৬ কার্যকালের জন্য জামায়াতের আমির হিসেবে পুনরায় মো. জাকির হোসাইনের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে । শুক্রবার (৮ নভেম্বর) সকালে ভোলা আদর্শ একাডেমির মাঠে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাড. মোয়াযযাম হোসাইন হেলাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর । শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী মো. হারুহনুর রশিদ । সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা রাজনৈতিক সেক্রেটারী অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ চৌধুরী, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হুসাইন, মনপুরা উপজেলা আমির মাও. রফিকুল ইসলামসহ অন্যান্যরা। গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠন ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা করেন। এর আগে আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমির জাকির হোসাইন বলেন, এটা অনেক বড় দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। পরে ভোলায় মজলিসে শূরা সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন