আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৮শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৪ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্কঃ-ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছেন ভোলার যৌথবাহিনী । সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশ বাহিনীর একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ সকাল ১১টার দিকেপ্রেস ব্রিফিংয়ে জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রসী কর্মকান্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম। এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্য কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল আমিন (২১)। তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন যাবত বোলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলো। এছাড়াও আটককৃত বোলয়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন