আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে স্থানীয় উন্নয়ন সংস্থা সানে‘র উদ্যোগে গাভী বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি: বুধবার ০২ অক্টোবর ২০২৪, স্থানীয় সমাজ উন্নয়ন সংস্থা সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান) এর বাস্তবায়নে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামন এর উস্থিতিতে গাভী বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষীপুর (একাংশ) গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর বিশেষ বরাদ্দের মাধ্যমে “দারিদ্র্য বিমোচনে গাভী পালন কর্মসূচীর” আওতায় দারিদ্র্য জনগোষ্ঠীর মধ্যে ০৭ জন নির্বাচিত উপকারভোগীর মধ্যে ০৭টি (সাত) বকনা বাছুর প্রদান করেন।
প্রধান অতিথিউপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামন বলেন, সংস্থাটির উপকাভোগীর বাছাই প্রক্রিয়াটি স্বচ্ছ এবং যথাযথ ছিল। বিতরণকৃত বকনা বাছুরগুলো উন্নতমানের ছিল। উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন সরকারের এ ধরনের কর্মসূচী আপনাদের জন্য হাতে নিয়েছে যাতে গাভী পালন করে নিজেদের স্বাবলম্বী করতে পারেন এবং দরিদ্রতা লাগব করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল, ও সংঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

;