আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বামনায় বাড়ির পাশে পুকুর থেকে ঈসা নামে শিশুর মরাদেহ উদ্ধার

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা বামনায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মোঃ ঈসা নামে দুই বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে খান বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু ঈসা ওই গ্রামের মোঃ হারুন খানের নাতী (মেয়ের ঘরের) এবং পার্শ্ববর্তী বুকাবুনিয়া গ্রামের সৌদি প্রবাসী মাসুম মল্লিকের ছেলে। মৃতের পারিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সকালে শিশু ঈসা কে বাড়ির সামনে খেলতে দেখে তার মা ঘরে গিয়েছিল । কিছুক্ষণ পর ফিরে এসে শিশু ঈসাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান (সবুজ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন