আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার-২

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম হাওলাদার(৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে রফিকুল ইসলাম হাওলাদারকে (রফিক মেম্বর) গ্রেফতার করা হয়।
সে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকার মৃত মোমিন উদ্দিন হাওলাদারের ছেলে। এসময় একই এলাকার মো. আনছার খানের ছেলে মো. শাহাদাত হোসেন(৪০) নামের আরেকজনকে এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। রফিকুল ইসলাম হাওলাদার সিদ্ধকাঠি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য গত ৭জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সামনের চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গ্রেফতারকৃত মো. শাহাদাত হোসেন ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী হত্যা মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ সব সময়ই সচেষ্ট ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২মার্চ মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

;