আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ ইং, ২৭শে রজব, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় রমজানের প্রথম দিনে উপজেলা সদর ও কৈখালী হাটে ভ্রাম্যামণ আদালতের অভিযানে অনিয়ম পাওয়ায় ৪ ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানের খবরে বেশির ভাগ ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।
আজ মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলা সদরের ফল ব্যবসায়ী মো.ইমরানকে ৩ হাজার টাকা ও মো.আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা এবং কৈখালী বাজারের মুদি ব্যবসায়ী শওকত ষ্টোরের মালিক মো.শওকত হোসেনকে ৫ হাজার এবং একই বাজারের ফল ব্যবসায়ী দিপংকর দাসকে তিন হাজার টাকা জরিমান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নেছার উদ্দিন। এসময় থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার, এসআই মো.ইমরানসহ সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও মো.নেছার উদ্দিন বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

ফেসবুকে লাইক দিন