আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মার্চ, ২০২৬ ইং, ১৮ই রমযান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মশিউর রহমান রাসেলঝাল, কাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন (৩২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল। নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। জানা গেছে,শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে।স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বলেন, আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর সংবাদ এখনো জানতে পারিনি।

ফেসবুকে লাইক দিন