আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ ইং, ২৩শে জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

মেডিকেলে সুযোগ পাওয়া দারিদ্র্য ছাত্রীর পাশে দাঁড়ালেন এমপি আলী আজম মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দিন মজুরের মেয়ে,আয়েশা আক্তার সীমা। তার লেখাপড়ার দায়িত্ব নিলেন,ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার এমপির নিজ বাসভবনে মেডিকেল ভর্তির সুযোগ পাওয়া ছাত্রী ও তার বাবার সাথে কৌশল বিনিময় করেন এমপি, পরে এমপি আলী আজম মুকুল বলেন, আমার বোরহানউদ্দিনের মেধাবী শিক্ষার্থী চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।
এরপরও তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ। আর এই পথের সারথী হিসাবে আমি থাকবো তার সাথে। তার পড়াশুনার সকল খরচের দ্বায়ীত্ব বহন করবো আমি। আজ তার প্রাথমিক যাত্রাও শুরু করেছি। তার ভর্তি প্রক্রিয়ার যাবতীয় খরচের ব্যবস্থাও করেছি। পরে তাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে বলেন।
জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বাটামারা গ্রামের দিন মজুর মোঃ শফিক হোসেনের মেয়ে,আয়েশা আক্তার সীমা অভাবের সংসারে বড় হয়েও প্রতিটা পরীক্ষায় তিনি ভাল রেজাল্ট করেন।
দিন মজুর পিতার সন্তান হয়েও মেয়েটি বোরহানগঞ্জ বাজারের ডোরস স্কুল থেকে এসএসসি এবং সরকারী আব্দুল জাব্বার কলেজ থেকে এইচএসসি পাস করে।
চলতি বছরের মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে চান্স পায়।।

ফেসবুকে লাইক দিন