আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ ইং, ১৩ই সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ফুয়াদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী।
৭ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে নিহত ফুয়াদ মকবুল হোসেন কাজীর ছেলে। স্থানীয়রা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফুয়াদ কাজীকে তার বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে যে যার বাড়ি চলে যায়। বিজয় মিছিলে ফুয়াদ শ্লোগান ধরেছিলো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর পাই ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিলনা। পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল।
এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানা নেই। পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন