আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঐতিহ্যবাহী চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত

মোঃহাবিব (দুলার হাট প্রতিনিধি): সোমবার ১ জানুয়ারি ২০২৪ রোজ সোমবার, ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল ১১ টায় বই উৎসব অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহের ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক অফিসার মো. মহিউদ্দিন। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা নতুন বই পেয়ে শিক্ষার প্রতি আরো আগ্রহ উজ্জীবিত হবে। এবং বর্তমান সরকারের শিক্ষার বিভিন্ন মান উন্নয়নের দিক তুল ধরেন।
তারা বলেন, সরকার প্রতি বছরের মত সারাদেশে এবারও বিনামূল্যে বই বিতরণ করেন। তারা আরো বলেন এ সরকার শিক্ষার মান উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখছে।
এ সময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই পেয়ে বিপুল উচ্ছাস উদ্দীপনা দেখা দেয়।এবং তারা বলেন নতুন বই পেয়ে আনন্দিত।

ফেসবুকে লাইক দিন