আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

নৌকার নয়, স্বতন্ত্রের পক্ষে কাজ করবে উপজেলা আ’লীগ সভাপতি-সম্পাদক!

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নিবার্চনে কাজ করার ঘোষণা নিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ একাংশের নেতাকর্মীরা।
যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিলেও পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেসবুকে ওই রেজুলিউশনের কপি ছড়িয়ে পরে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনসহ অন্তত ২৫ জন শীর্ষ নেতার স্বাক্ষর সম্বলিত ওই রেজুলেশনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তর উপজেলা আওয়ামীলীগের নেতাদের সাথে যোগাযোগ করেনি উল্লেখ করে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার কথা বলা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ ওই রেজুলেশনের স্বাক্ষর করে কেন্দ্রীয় আওয়ামীলীগকে অবহিত করার বিষয়টিও উল্লেখ রয়েছে তাতে।
রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, নৌকার মনোনয়ন পেয়েও শাহজাহান ওমর সাহেব তার পুরোনো দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভোটের কার্যক্রম চালাচ্ছে। আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ করেননি বা কোথাও ডাকেনও নায়। এ কারনে দলীয় নেতাকর্মীরা শাহজাহান ওমরের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকে লাইক দিন

;