আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

চরফ্যাশনে অটো-চালকের গলা কাটা লাশ উদ্ধার

মোঃ হাবিব (দুলারহাট প্রতিনিধি): ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করা হয়। যুবক হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে অটোরিকশা চালক মো. হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানান, ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন