আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

মোংলায় বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধিঃ মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। মঙ্গলবার ১৯ শে ডিসেম্বর সকাল ১০ টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও মতবিনিময় সভায় মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহ আলমসহ ১৩৩ সদস্য বিশিষ্টি এ কার্যকরী কমিটির সদস্য সচিব হয়েছিলেন, মোঃ নাসির হাওলাদার। মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদে স্থানীয় বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য হিসেবে রয়েছেন। মুলত মোংলা বন্দরের সার্বিক উন্নয়নে একাত্ম হয়ে কাজ করবেন এ উন্নয়ন পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহ আলম, মোংলা প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: হাসান গাজী, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, মোংলা বন্দর বনিক সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী সোলেমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর খা, ফারুক হোসেন, হাসু মিয়া, হুমায়ুন কবির, আমিন উল্লাহ, আদনান রুবেল, নোয়াব আলী, মাহফুজুর রহমানসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সভায় উপস্থিত সকলে বন্দর উন্নয়নের স্বার্থে এ পরিষদের স্বপক্ষে সমর্থন জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

;