আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ ইং, ১২ই সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজে বিজয় দিবস উদযাপন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়।
এসময় নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অত্র কলেজের প্রভাষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিজয় দিবস উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন