আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং, ২২শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আ’লীগের নেতৃত্বে হয়েছে, আমু

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): আওয়ামী লীগের উপদেষ্টা এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আজকে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী। এমন কোন পরিবার নাই যে শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে না। তাই এদেশের দাবিদার বঙ্গবন্ধু কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে।পাকিস্তান আমলের পর থেকে এদেশে যা কিছুই হয়েছে তা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন করেছে অন্য কেউ কিছু করেনি।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠির নলছিটি মুক্ত দিবসে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে।আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কথায় আছে নিয়তগুনে বরকত প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেয়। তাই তিনি সব কাজে সফল হয়। কোন ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক তাকে দমাতে পারেনি আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে আরও যাবে।
বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন