আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং, ২৫শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার দৌলতখানে মাইক্রোবাসে অগ্নিসংযোগ

এম এ তাহের (দৌলতখান প্রতিনিধি) ভোলার দৌলতখানে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ নভেম্বর) মধ্যরাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়িটি ওই ওয়ার্ডের রাশেদুল ইসলামের। গাড়িটির মালিক রাশেদুল ইসলাম জানান, গত তিনদিন আগে তিনি বাড়ির সামনের একটি ব্রিজের ওপর মাইক্রোটি পার্কিং করে রাখে। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়৷
তিনি আরও জানান, স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি ধারণা করছেন ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা গাড়িটিতে আগুন দিতে পারে। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেন।
ওসি সত্যরঞ্জন রায় জানান, গাড়িটির মালিক রাশেদুল ইসলাম দাবি করছে তার সঙ্গে যাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে তারাই গাড়িটিতে আগুন দিতে পারে। তবে এটি পূর্ব শত্রুতার জেরে,নাকি অন্য কোনো নাশকতা তা আমরা তদন্ত করে দেখব। গাড়িটির মালিককে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন