আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৬ ইং, ২৭শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

রাজাপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠির রাজাপুরে একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাজা সহ আরিফ নামের এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বরিশাল পিরোজপুর মহাসড়কে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি আরিফ রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের হেমায়েত উদ্দীনের ছেলে।
বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজাপুর মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। শনিবার সকালে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে লাইক দিন