আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার চরফ্যাশনে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক: ভেলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন টু চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ডিউটি অফিসার অমিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ধারণা করছে বিএনপির চলমান সহিংসতাকে কেন্দ্র করে গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

ফেসবুকে লাইক দিন