আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৬ ইং, ১০ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

লালমোহনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ (লালমোহন প্রতিনিধ): ভোলার লালমোহন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) এমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামি লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমিন উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ,শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় বক্তারা লালমোহন ও তজুমদ্দিনের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সমস্যা সমাধান বিষয়ের দিক সমূহ তুলে ধরেন।

ফেসবুকে লাইক দিন