আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ২৭শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

নাজমুল হাসানঃ দৌলতখানে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, সাফল্য, উন্নয়ন-অগ্রগতি ও গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন দলীয় নেতাকর্মিরা। বিকালে আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সহ- সভাপতি ও পৌর মেয়র জাকির হোসেন তালুকদার। যুগ্ম সাধারন সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক জি এস ভূট্রো তালুকদার, প্রচার প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন, উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আলমগীর হোসেন, চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম হোসেন অমি চৌধুরী, চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
সভায় নেতারা বলেন মাননীয় সাংসদ আলি আজম মুকুল এর নেতৃত্বে বিএনপি জামায়াত জোটের সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে স্মার্ট বাংলাদেশ গড়ার সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান। নেতারা ২০০১ সালের জোট সরকারের নির্যাতনের বিভীষিকাময় পরিস্থিতির স্মৃতি চারন ও করেন।

ফেসবুকে লাইক দিন